ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গাজায় দুর্ভিক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল জাতিসংঘ, ঝুঁকিতে লাখো মানুষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৫:০০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৫:০০:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
গাজায় দুর্ভিক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল জাতিসংঘ, ঝুঁকিতে লাখো মানুষ ছবি সংগৃহীত

জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি (Integrated Food Security Phase Classification) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। এটাই প্রথমবারের মতো কোনো জাতিসংঘ সংস্থা গাজায় দুর্ভিক্ষের বিষয়টি নিশ্চিত করল।

শুক্রবার (২২ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আইপিসি গাজা সিটি ও আশপাশের অঞ্চলকে খাদ্য নিরাপত্তার সর্বোচ্চ ধাপ ‘পঞ্চম ধাপে’ অন্তর্ভুক্ত করেছে। এর অর্থ হলো, ওই অঞ্চলের মানুষ এখন চরম অনাহারের মধ্যে রয়েছেন এবং ক্ষুধাজনিত মৃত্যুর ঝুঁকি দ্রুত বাড়ছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য গাজার দেইর এল-বালাহ ও খান ইউনুসেও একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আইপিসির তথ্য অনুযায়ী, গাজায় বর্তমানে ৫ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের সবচেয়ে মারাত্মক ধাপে আছেন। মোট জনসংখ্যার আরও ৫৪ শতাংশ—প্রায় ১০ লাখ মানুষ—ধাপ-৪ অর্থাৎ খাদ্য জরুরি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। এ ছাড়া প্রায় ৪ লাখ মানুষ ধাপ-৩ এ রয়েছেন, যারা খাদ্য সংকটে পড়ার ঝুঁকিতে।
 

গত জুন থেকে গাজায় পাঁচ বছরের কম বয়সী অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে, যার মধ্যে ৪১ হাজারের বেশি শিশু মৃত্যুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। এছাড়া প্রায় ৫৫ হাজার গর্ভবতী ও স্তন্যদানকারী নারী জরুরি পুষ্টি সহায়তার প্রয়োজনীয়তায় আছেন। যদিও আইপিসির প্রতিবেদনকে অস্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, “গাজায় কোনো দুর্ভিক্ষ নেই” এবং প্রতিবেদটি “হামাসের মিথ্যা প্রচারণার ওপর ভিত্তি করে তৈরি।”
 

এর আগে ১০০টিরও বেশি আন্তর্জাতিক এনজিও ও মানবাধিকার সংস্থা সতর্ক করেছিল, ইসরায়েলের কঠোর অবরোধের কারণে গাজা উপত্যকাজুড়ে খাদ্য বিতরণ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভিক্ষ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানায়, গাজা বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে। চলতি বছরের মার্চ থেকে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ায় খাদ্য, চিকিৎসা সামগ্রী ও মানবিক সাহায্য ঢুকতে পারছে না।
 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ক্ষুধাজনিত কারণে অন্তত ২৭১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১১২ জন শিশু।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।