ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পাসপোর্ট ছাড়াই প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সুযোগ দিল ইসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৭:৫৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৮:০০:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
পাসপোর্ট ছাড়াই প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সুযোগ দিল ইসি
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির শর্ত শিথিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাসপোর্ট না থাকলেও প্রবাসীরা জন্মনিবন্ধন সনদ, ছবি এবং একই দেশে বসবাসরত তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হতে পারবেন। বুধবার (২০ আগস্ট) সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করে এ নির্দেশনা দেয় ইসি।
 
নতুন নিয়ম অনুযায়ী, অনলাইনে পূরণকৃত আবেদন ফরম, জন্মনিবন্ধন সনদের ভেরিফায়েড কপি ও পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। পাসপোর্ট না থাকলে তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্রের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে। এছাড়া প্রয়োজনে পিতা-মাতা বা স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, বিয়ে সনদ, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন সনদ বা স্থানীয় জনপ্রতিনিধির নাগরিকত্ব সনদসহ অন্যান্য প্রমাণপত্রও জমা দেওয়া যেতে পারে।
 
এসওপিতে বলা হয়েছে, প্রয়োজনীয় দলিল সরাসরি নিবন্ধন কেন্দ্রে বা বাংলাদেশ মিশনের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে জমা দেয়া যাবে। বর্তমানে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার ও মালয়েশিয়াসহ ৯টি দেশে ১৬টি দূতাবাসের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। ইতোমধ্যে প্রায় ৫০ হাজার আবেদন কমিশনে জমা পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।