জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের জন্য ভাতা ও পুনর্বাসন বিধিমালা গেজেট আকারে প্রকাশ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৩:০৬:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৩:০৬:০২ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসনের জন্য সরকার প্রণীত অধ্যাদেশের বিধিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
গেজেটে বলা হয়েছে, স্বীকৃত শহীদ পরিবারের সদস্যরা এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। আহতদের জন্য তিন স্তরের আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে অতি গুরুতর আহতদের এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা, গুরুতর আহতদের ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা এবং অন্যান্য আহতদের ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা দেওয়া হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পুনর্বাসন কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বা উপদেষ্টা হবেন কেন্দ্রীয় কমিটির সভাপতি, জেলা প্রশাসক থাকবেন জেলা কমিটির সভাপতি এবং উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
গত ১৭ জুন সরকার ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এ অধ্যাদেশ অনুযায়ী, গণঅভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।