ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সরকারি কর্মচারীদের কল্যাণ সুবিধা বাড়াল সরকার

প্রেস রিলিজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০২:১১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:১১:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
সরকারি কর্মচারীদের কল্যাণ সুবিধা বাড়াল সরকার
সরকারি কর্মচারীদের কল্যাণ সুবিধার পরিমাণ বাড়ানো হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১৯ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
 
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। একইভাবে সাধারণ চিকিৎসার জন্য বরাদ্দ ৪০ হাজার থেকে বেড়ে হয়েছে ৬০ হাজার টাকা। দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে কর্মচারীর জন্য অনুদান ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের জন্য ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
 
এ ছাড়া যৌথ বীমার এককালীন সহায়তা ২ লাখ থেকে ৩ লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
 
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, এসব অনুদান বরাদ্দকৃত অর্থ ও নিজস্ব তহবিল থেকে প্রদান করতে হবে। এ জন্য অতিরিক্ত কোনো বরাদ্দ চাওয়া যাবে না। পাশাপাশি অনুদান প্রদানের ক্ষেত্রে যোগ্যতা নিশ্চিত করা ও আর্থিক বিধিবিধান কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।