ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

চেম্বার আদালতে স্থগিত জামিন, আত্মসমর্পণের নির্দেশ পুলিশ এসআই সাজ্জাদ-উজ্জামানকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৭:৫৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৭:৫৪:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
চেম্বার আদালতে স্থগিত জামিন, আত্মসমর্পণের নির্দেশ পুলিশ এসআই সাজ্জাদ-উজ্জামানকে
জুলাই-আগস্টের আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় জামিন পাওয়া পুলিশের এসআই সাজ্জাদ-উজ্জামানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে চেম্বার আদালত। বুধবার (২০ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের বিশেষ চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে এ নির্দেশ দেন।
 
এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ সাজ্জাদ-উজ্জামানকে জামিন দিলে শহীদ পরিবারের সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানান। তারা জামিনের সিদ্ধান্তকে অন্যায় আখ্যা দিয়ে এর সমালোচনা করেন।
 
এ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, শহীদ পরিবারের দাখিল করা মামলায় পুলিশ বাহিনীর একজন সদস্যকে হাইকোর্ট জামিন দিলেও এর সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, শহীদ পরিবারগুলোর ক্ষোভ যৌক্তিক হলেও আইনি প্রক্রিয়া আদালতের নিজস্ব এখতিয়ারেই চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।