ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ধর্মঘট শেষে আংশিক ফ্লাইট চালু করল এয়ার কানাডা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৯:১৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৯:১৪:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
ধর্মঘট শেষে আংশিক ফ্লাইট চালু করল এয়ার কানাডা ছবি সংগৃহীত

তিন দিন ধরে চলা লাগাতার ধর্মঘট শেষে ধীরে ধীরে ফ্লাইট চালু করেছে এয়ার কানাডা। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে পূর্ণ কার্যক্রম স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেতন বৃদ্ধির দাবিতে গত শনিবার থেকে কানাডার বৃহত্তম এয়ারলাইন্সটির ১০ হাজারের বেশি ফ্লাইট অ্যাটেনডেন্ট কর্মবিরতিতে গেলে স্থবির হয়ে পড়ে ফ্লাইট কার্যক্রম। এর ফলে তিন দিনে ৬০০-র বেশি ফ্লাইট বাতিল হয় এবং প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

এয়ার কানাডা জানিয়েছে, আগামী কয়েকদিনেও কিছু ফ্লাইট বাতিল হতে পারে। তবে ক্রু ও কর্তৃপক্ষের মধ্যে বিরোধ মীমাংসা হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) ভোরে কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) ধর্মঘটের ঘোষণা দেয়। ইউনিয়নটি ১০ হাজারেরও বেশি ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্ব করে এবং তাদের নেতৃত্বেই ৭২ ঘণ্টার এই কর্মবিরতি শুরু হয়েছিল।

(সূত্র: বিবিসি নিউজ)


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।