ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, স্কুল বন্ধ ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:৩১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:৩১:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, স্কুল বন্ধ ঘোষণা বন্যায় বিপর্যস্ত কাঠুয়া। ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে টানা মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সোমবার (১৮ আগস্ট) প্রশাসনের নির্দেশে জম্মুর সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
 

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৯ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণ, বজ্রঝড়, মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যেই একাধিক জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
 

গত চার দিনে কিশ্তওয়ার ও কাঠুয়া জেলায় তিনবার ভয়াবহ মেঘভাঙা বিপর্যয় নেমে এসেছে। এর মধ্যে কিশ্তওয়ার জেলার চিনসোটি গ্রামে মাচাইল মাতা মন্দিরগামী তীর্থযাত্রীদের ওপর মেঘভাঙা বৃষ্টির ধস নেমে এসেছে। এখন পর্যন্ত সেখানে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৮২ জন নিখোঁজ এবং অন্তত ১১৬ জন আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
 

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, এনডিআরএফ ও স্থানীয় উদ্ধারকর্মীরা একযোগে কাজ করছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
 

আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, জম্মু, রিয়াসি, উদম্পুর, রাজৌরি, পুঞ্চ, সাম্বা, কাঠুয়া, ডোডা, কিশ্তওয়ার ও রামবন জেলায় মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি সবচেয়ে বেশি। কাশ্মীর উপত্যকার কিছু অংশেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।