ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

জাতীয় নির্বাচনে আরও ৪৫ আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০১:৫৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০১:৫৪:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
জাতীয় নির্বাচনে আরও ৪৫ আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণার পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো প্রার্থী তালিকা প্রকাশে ব্যস্ত হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস আরও ৪৫টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে।
 

রোববার (১৭ আগস্ট) বিকেলে ঢাকার মোহাম্মদপুরে দলটির আমির মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয় হলি উম্মাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এ সময় সভাপতিত্ব করেন মামুনুল হক নিজেই।
 

তিনি জানান, ঘোষিত নতুন তালিকার পাশাপাশি পূর্বে ঘোষিত ২২৩টি আসনের মধ্যে সাতটিতে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এ পর্যন্ত দুই দফায় মোট ২৬৮টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলো।
 

সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
 

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।