ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

২৫ বছর পূর্তিতে এক শিক্ষকসহ ১৯ কর্মকর্তাকে অবসরে পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০২:১৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০২:১৬:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
২৫ বছর পূর্তিতে এক শিক্ষকসহ ১৯ কর্মকর্তাকে অবসরে পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয় শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও চাকরি সংবিধির সংশোধিত বিধান অনুযায়ী বাধ্যতামূলক অবসর কার্যকর করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর ২৬৩তম সিন্ডিকেট সভায় ২৫ বছর পূর্তিতে অবসর প্রদানের নীতিমালা অনুমোদিত হয় এবং একই বছরের ১৫ ডিসেম্বর বিশেষ সিনেট অধিবেশনে তা অনুসমর্থিত হয়। অবসরে পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন—অধ্যাপক ড. আবু মো. ইকবাল রুমী শাহ্, উপ-রেজিস্টার মো. হারুন অর রশিদ, সরকার মো. এরশাদ, মাহাবুবা খানম, নাদিরা বেগম, মামুনুর রশিদ, সুব্রত সাহা, মনজু সরকার, মো. শাহাজামাল, মো. ওয়াজিয়ার রহমান, মো. রাফিজ আলী খান, মো. আবদুর রাকিব, উপ-পরিচালক মো. সুলতান উদ্দিন, মো. আসাদুজ্জামান খান, সাকিল আহম্মেদ, জাহানারা বেগম, সহকারী রেজিস্টার আফরোজ আহমেদ বর্ণা, মাহফুজা খাতুন, সহকারী পরিচালক এ কে এম সেলিম রেজা এবং সেকশন অফিসার মানিক চক্রবর্তী। সিন্ডিকেট সভায় আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিববৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্মকর্তা সদস্যরা। এর আগে গত ১৭ ডিসেম্বর আরও ২০ জন শিক্ষক-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।