ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফের পদত্যাগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৬:১১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৬:১১:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফের পদত্যাগ ছবি সংগৃহীত

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি গত বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি রবিবার (১৭ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হয়েছে।
 

২০২৪ সালের অক্টোবরে এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন। তবে পদত্যাগ প্রসঙ্গে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের কিছু নিয়ম বাস্তবায়নে ব্যর্থতার কারণেই তার পদত্যাগপত্র জমা পড়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবারের পরিচালনা পর্ষদের সভায় নেওয়া হবে।
 

চলতি মাসেই দেশের ব্যাংক খাতে ধারাবাহিকভাবে কয়েকজন শীর্ষ নির্বাহী পদত্যাগ করেছেন। সাউথইস্ট ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়, আর মেঘনা ও কমার্স ব্যাংকের এমডিরা আকস্মিকভাবে দায়িত্ব ছাড়েন।
 

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো এমডি পদত্যাগ করলে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হয়। এরপর বাংলাদেশ ব্যাংক পর্যালোচনা করে পদত্যাগ কার্যকর হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়। অতীতে এমন নজিরও রয়েছে যেখানে পদত্যাগপত্র জমা দেওয়ার পর কোনো এমডিকে আবার দায়িত্বে ফেরানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।