ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

চীনের নতুন ‘কে ভিসা’: তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি মেধাবীদের জন্য বিশেষ সুযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:৩৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:৩৫:৫৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
চীনের নতুন ‘কে ভিসা’: তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি মেধাবীদের জন্য বিশেষ সুযোগ ছবি সংগৃহীত

চীন তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য নতুন ধরনের বিশেষ ভিসা চালুর ঘোষণা দিয়েছে, যা প্রযুক্তিগত উদ্ভাবন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। ‘কে ভিসা’ নামে এই উদ্যোগ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) চীনের স্টেট কাউন্সিল এই সিদ্ধান্ত জানায় বলে সিসিটিভি ও সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে।
 

নতুন ভিসাটি মূলত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত—এসটিইএম খাতের মেধাবী তরুণদের আকর্ষণ করতে চালু করা হচ্ছে। আবেদনকারীদের দেশি বা বিদেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে অথবা ওই প্রতিষ্ঠানে গবেষণামূলক কাজে যুক্ত থাকতে হবে। এর অন্যতম সুবিধা হলো—অন্য ভিসার মতো এখানে কোনো চীনা নিয়োগকর্তা বা স্পনসর প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। শুধু বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কর্ম-অভিজ্ঞতার নির্দিষ্ট শর্ত পূরণ করলেই আবেদন করা যাবে। যদিও বয়সসীমা এখনো প্রকাশ করা হয়নি, ধারণা করা হচ্ছে এটি ৪০ থেকে ৪৫ বছরের কম বয়সিদের জন্য হবে। প্রয়োজনীয় তথ্য চীনা দূতাবাস ও কনস্যুলেটের ওয়েবসাইটে পাওয়া যাবে।
 

বর্তমানে চীনে ১২ ধরনের সাধারণ ভিসা চালু আছে, তবে ‘কে ভিসা’ তুলনামূলক বেশি সুবিধাজনক হবে। এর আওতায় ভিসাধারীরা একাধিকবার চীনে প্রবেশের সুযোগ পাবেন এবং মেয়াদ ও অবস্থানের সময়সীমাও দীর্ঘ হবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ২০৩৫ সালের মধ্যে চীনকে প্রযুক্তি পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠার কৌশলগত পরিকল্পনার অংশ। এরই মধ্যে বেইজিং ‘ট্যালেন্টেড ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম’-এর মতো কর্মসূচি চালু করেছে, যা বিদেশি মেধাবীদের আকর্ষণে কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।