ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১২:৪৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১২:৪৯:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে শিগগিরই আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, এবার শুধু ভারত নয়, ব্যবসায়ীরা চাইলে অন্যান্য দেশ থেকেও পেঁয়াজ আমদানি করতে পারবেন। মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
 

বাণিজ্য উপদেষ্টা বলেন, চাহিদা ও যোগানের ভিত্তিতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে, এবং যেখান থেকে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে, সেখান থেকেই তা আনা হবে। সরকারের মূল লক্ষ্য হলো বাজারে সরবরাহ বাড়ানো এবং মূল্য নিয়ন্ত্রণে রাখা।
 

সম্প্রতি ঢাকার বাজারে পেঁয়াজের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ৮৫ টাকায় পৌঁছেছে। এ পরিস্থিতিতে সরকার আমদানির সিদ্ধান্ত নিলেও সুনির্দিষ্ট তারিখ ও পরিমাণ এখনও নির্ধারিত হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।