ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আইইউবি ও মানারাতের দুই শিক্ষকের বিরুদ্ধে এলজিবিটি কর্মীর বীভৎস হত্যার হুমকি, তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের

প্রেস রিলিজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১২:২০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৭:৪৮:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
আইইউবি ও মানারাতের দুই শিক্ষকের বিরুদ্ধে এলজিবিটি কর্মীর বীভৎস হত্যার হুমকি, তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের ছবি: সংগৃহীত
মাহমুদুল হাসান ত্বহা
কেন্দ্রীয় প্রচারক এবং প্রকাশনা সম্পাদক 

গত ২৪ ঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে "অ্যান্টার্কটিকা চৌধুরী" নামে পরিচালিত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে-যার প্রকৃত নাম এনআইডি অনুসারে সাফওয়ান চৌধুরী রেবিল-মূল্যবোধ আন্দোলনের প্রধান উপদেষ্টা ও আইইউবি-র সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার আসিফ মাহতাব উৎস-এর বিরুদ্ধে প্রকাশ্য হত্যার ভয়াবহ হুমকি প্রদান করা হয়েছে।
 
উক্ত অ্যাকাউন্ট থেকে ড. সরোয়ারের খণ্ডিত মাথা ও বিচ্ছিন্ন চোখের বিকৃত চিত্রসহ পোস্টে লেখা হয়েছে "Kill public figures who are against your marriage rights"। একইভাবে, আসিফ মাহতাব উৎসের শিরচ্ছেদ করা মাথা দিয়ে ফুটবল খেলার বীভৎস ছবি পোস্ট করে লেখা হয়েছে- "Me and the homies playing football with Asif Mahtab Utsha's decapitated head"। এ ধরনের ঘৃণ্য, অমানবিক ও নৃশংস হুমকি বাংলাদেশের সামাজিক শান্তি, নিরাপত্তা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
 
ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন খ্যাতিমান লেখক, সমাজসেবক, আন্তর্জাতিক মানের গবেষক এবং বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) -এর অন্যতম প্রতিষ্ঠাতা। অপরদিকে আসিফ মাহতাব উৎস নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ও '২৪ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং রাষ্ট্রীয় সন্ত্রাস ও রিমান্ডের শিকার হয়েছেন। তাঁরা উভয়েই শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
 
বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ, যেখানে দণ্ডবিধির ৩৭৭ ধারায় সমকামিতা আইনত দণ্ডনীয় অপরাধ। সেখানে সমকামী বিবাহের বিরোধিতা করায় দেশের সুপরিচিত দুইজন বিশ্ববিদ্যালয় শিক্ষক চরমপন্থী LGBT জঙ্গীর হত্যার হুমকির মুখে পড়া অত্যন্ত উদ্বেগজনক ও ক্ষোভজনক ঘটনা।
 
আমরা এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট আহ্বান করছি-অবিলম্বে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।
 
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস
০১৭৮৫-৬৮১১২৫
তারিখ: ১১/০৮/২৫ ইং

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।