ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

ভারতের নতুন বিধিনিষেধে স্থলপথে কমবে বাংলাদেশের পাটপণ্য রপ্তানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৯:২৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৯:২৮:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ভারতের নতুন বিধিনিষেধে স্থলপথে কমবে বাংলাদেশের পাটপণ্য রপ্তানি ছবি সংগৃহীত

ভারত সরকার বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য আর স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না।
 

প্রজ্ঞাপন অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় পড়েছে পাট ও পাটজাতীয় কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। এসব পণ্য এখন থেকে কেবল সমুদ্রপথে, বিশেষ করে মুম্বাইয়ের নভসেবা বন্দর হয়ে আমদানি করতে হবে।
 

বাণিজ্য সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশ থেকে এই পণ্যগুলোর মাত্র ১ শতাংশ সমুদ্রপথে রপ্তানি হয়, বাকি অংশ স্থলপথে যায়। ফলে নতুন বিধিনিষেধ কার্যত এসব পণ্যের প্রধান রপ্তানি পথ বন্ধ করে দেবে।
 

এ ধরনের বিধিনিষেধ নতুন নয়। এর আগে, গত ২৭ জুন ডিজিএফটির আরেক প্রজ্ঞাপনে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়সহ বেশ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে আরও চারটি পণ্যের নাম যুক্ত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।