ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

২০২৫ সালের এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ: মোবাইল থেকে যেভাবে দেখবেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৯:১৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১০:০২:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
২০২৫  সালের এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ: মোবাইল থেকে যেভাবে দেখবেন ছবি সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে। গত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম। এর ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে মাত্র এককভাবে ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য চ্যালেঞ্জ করা হয়েছে। অনেক শিক্ষার্থী একাধিক বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। ফলাফল না পাওয়ায় অনেক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারছেন না।

ফলাফল দেখতে চাইলে মোবাইলে মেসেজে লিখতে হবে:

SSC + স্পেস + বোর্ডের প্রথম তিনটি ইংরেজি অক্ষর + স্পেস + রোল নম্বর + স্পেস + পরীক্ষার বছর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC Dha 123456 2025

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফল প্রকাশের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হয়। প্রি-রেজিস্ট্রেশনের জন্য মেসেজে লিখতে হবে:

Dakhil + স্পেস + বোর্ডের প্রথম তিন অক্ষর + স্পেস + রোল নম্বর + স্পেস + বছর
উদাহরণ: Dakhil Mad 123456 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। প্রি-রেজিস্ট্রেশন করার পর ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে ফলাফল পৌঁছে যাবে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা এসএমএসে ফল জানতে পারেন এই ফরম্যাটে:

SSC + স্পেস + বোর্ডের প্রথম তিন অক্ষর + স্পেস + রোল নম্বর + স্পেস + বছর
উদাহরণ: SSC Tec 123456 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।