ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ঐক্য সুদৃঢ় করে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১২:৫০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১২:৫০:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
ঐক্য সুদৃঢ় করে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের ছবি সংগৃহীত

ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশে এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সবাইকে সতর্ক থাকার পাশাপাশি রাজনৈতিক ঐক্যকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান। শনিবার (৯ আগস্ট) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
 

তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের রায়ের ভিত্তিতে ৩১ দফার আলোকে ভবিষ্যৎ বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে পরিচালনার জন্য সকল রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় জন অধিকার, পিপলস পার্টি, ন্যাপ ভাসানী, গণতান্ত্রিক বাম ঐক্য, আমজনতা দল, গণফোরাম, এনডিএম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণতন্ত্র মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।
 

দলীয় সূত্রে জানা যায়, এর আগে শুক্রবার (৮ আগস্ট) বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোটসহ সমমনা ২৪ দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। শনিবারের আলোচনায় ১৮ দল ও জোটের নেতারা অংশ নেন। এসব বৈঠকে আসন্ন নির্বাচনের কৌশল, ঐক্যবদ্ধ আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।