ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মাদুরোকে ধরিয়ে দিতে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:২৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৭:২৮:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
মাদুরোকে ধরিয়ে দিতে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবিঃ সংগৃহীত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যা আগে ঘোষিত পুরস্কারের দ্বিগুণ। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, মাদুরো বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচার নেটওয়ার্কের সঙ্গে জড়িত।
 

এএফপির খবরে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে মাদুরো পুনরায় ক্ষমতায় আসেন, তবে সেই নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের বহু দেশ এই ফলাফল স্বীকৃতি দেয়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকেই মাদুরোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে আসছেন এবং তার শাসনামলে মাদুরোসহ ভেনিজুয়েলার কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক পাচারের অভিযোগ আনা হয়।
 

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক ঘোষণায় জানান, পূর্বে ঘোষিত ২ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার এখন দ্বিগুণ করা হয়েছে। তার দাবি, মাদুরো সরাসরি মাদক পাচারে জড়িত। তবে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এই পদক্ষেপকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, এটি একটি রাজনৈতিক প্রচারণা ছাড়া কিছু নয়। 
 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় বন্ডি অভিযোগ করেন, মাদুরো ভেনিজুয়েলার অপরাধী চক্র ‘ত্রেন দে আরাগুয়া’ এবং মেক্সিকোর কুখ্যাত ‘সিনালোয়া কার্টেল’-এর মতো সংগঠনের সঙ্গে সমন্বয় করেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ মাদুরো ও তার সহযোগীদের সঙ্গে সম্পর্কিত ৩০ টন কোকেন জব্দ করেছে, যার মধ্যে প্রায় ৭ টনের সঙ্গে সরাসরি মাদুরোর সম্পৃক্ততা রয়েছে। মাদুরো অবশ্য পূর্বে এসব অভিযোগ অস্বীকার করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।