ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নেতানিয়াহুর গাজা দখলের প্রস্তাবে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৯:৫৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৯:৫৫:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
নেতানিয়াহুর গাজা দখলের প্রস্তাবে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন ছবি সংগৃহীত

গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার লক্ষ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

টাইমস অব ইসরাইল জানায়, মন্ত্রিসভার অনুমোদিত পরিকল্পনায় আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) গাজা দখলের প্রস্তুতি নেবে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধবিরতির শর্ত হিসেবে পাঁচ দফা নীতি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়—হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, অবশিষ্ট ৫০ জিম্মি মুক্ত করা (যার মধ্যে প্রায় ২০ জন জীবিত), গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে রাখা, গাজা নিরস্ত্রীকরণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিবর্তে বিকল্প বেসামরিক প্রশাসনের হাতে শাসন হস্তান্তর।

এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, হামাস উৎখাতের পর গাজা শাসনের দায়িত্ব এমন আরব প্রশাসনের হাতে দিতে চান যারা ইসরাইলের জন্য হুমকি নয়। তবে কাদের হাতে সেই দায়িত্ব যাবে, তা তিনি স্পষ্ট করেননি।

এ প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ, যিনি একে আরও রক্তপাত, জিম্মি হত্যাকাণ্ড এবং অযথা অর্থ অপচয়ের পথ বলে আখ্যা দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।