ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইন্টারনেট সেন্সরশিপ নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে এক্সের আইনি পদক্ষেপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৯:৫০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১১:৩৪:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
ইন্টারনেট সেন্সরশিপ নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে এক্সের আইনি পদক্ষেপ সংগৃহীত ছবি
ভারতের ইন্টারনেট সেন্সরশিপ নীতির বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছে এলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এক্স-এর দাবি, সরকারের অতিরিক্ত কনটেন্ট নিয়ন্ত্রণের কারণে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ছে।

বুধবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক্স চলতি বছরের মার্চে কর্ণাটক হাইকোর্টে একটি মামলা করে। মামলায় ২০২৩ সালে মহারাষ্ট্রে শাসক দলের এক নেতাকে ‘নির্বোধ’ বলা পোস্টসহ বেশ কয়েকটি সমালোচনামূলক কনটেন্ট অপসারণের সরকারি নির্দেশনার বিরোধিতা করা হয়।

২০২৩ সালে ভারতের কেন্দ্র সরকার একটি নির্দেশনায় বিভিন্ন সরকারি সংস্থা ও রাজ্য পুলিশের হাতে সোশ্যাল মিডিয়ার কনটেন্ট মুছে ফেলার ক্ষমতা দেয়। ২০২৪ সালের অক্টোবরে ‘সহযোগ’ নামের একটি ওয়েবসাইট চালু করে, যেখানে সরাসরি কনটেন্ট অপসারণের আদেশ পাঠানো সম্ভব হয়। তবে এক্স এই উদ্যোগকে ‘সেন্সরশিপ পোর্টাল’ আখ্যা দিয়ে তাতে অংশ নিতে অস্বীকৃতি জানায়।

আদালতে দাখিলকৃত নথিতে এক্স দাবি করেছে, সরকারের অনেক নির্দেশনা ছিল ব্যঙ্গচিত্র, সমালোচনামূলক প্রতিবেদন ও রাজনৈতিক বিদ্রূপ মুছে ফেলার উদ্দেশ্যে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।

সরকারের পক্ষ থেকে পাল্টা যুক্তিতে বলা হয়েছে, এক্স-এ ভুল তথ্য, ঘৃণামূলক বক্তব্য ও অবৈধ কনটেন্ট ছড়ানো হচ্ছে। সাইবার ক্রাইম বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ১,৪০০টি কনটেন্ট অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, যার ৭০ শতাংশই তাদের পক্ষ থেকে এসেছে।

মামলাটি বর্তমানে বিচারাধীন। এ বিষয়ে সরকার, মেটা এবং গুগল কোনো মন্তব্য করেনি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।