ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

৬ বছর পর চীন সফরে মোদি, নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৬:৩২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৬:৩২:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
৬ বছর পর চীন সফরে মোদি, নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা? ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই ছয় বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ সালের গালওয়ান সীমান্ত সংঘর্ষের পর এটাই হবে তার প্রথম চীন সফর। এর আগে সর্বশেষ ২০১৯ সালে তিনি চীন সফর করেছিলেন।
 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য ‘সাংহাই সহযোগিতা সংস্থার’ (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নিতে এই সফরে যাচ্ছেন মোদি। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
 

সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির একটি অনানুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা রয়েছে, যা সীমান্ত বিরোধসহ দ্বিপাক্ষিক সম্পর্কে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে মোদি ও শি জিনপিংয়ের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। ওই বৈঠক দুই দেশের মধ্যে টানাপোড়েন হ্রাসে ইতিবাচক ভূমিকা রেখেছিল। এবারের সফরেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।