ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আট মাসে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াল দেশের অর্থনীতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১১:১৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১১:১৪:৪৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
আট মাসে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াল দেশের অর্থনীতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করছে। তিনি বলেন, ‘অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার ধারাবাহিকভাবে নানা ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করছে।’

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। আলোচনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী।

জুলাই অভ্যুত্থানকে একটি কঠিন সময় হিসেবে উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ছাত্র ও সাধারণ মানুষের ত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না।’ গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, সরকার সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য মূল্যস্ফীতিকে ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা। আশা করি, এটা সম্ভব হবে। এ লক্ষ্যে আমরা নীতিগত পদক্ষেপ বাস্তবায়ন করছি।’

বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রসঙ্গে গভর্নর বলেন, তারা চায় কেন্দ্রীয় ব্যাংক একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরিত হোক, যাতে সরকারের হস্তক্ষেপ না থাকে। তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকে স্বায়ত্তশাসন নিশ্চিত করা গেলে দেশের আর্থিক খাতের চিত্রই পাল্টে যাবে। আমরা হয়ত থাকব না, কিন্তু কিছু পরিবর্তন রেখে যেতে চাই।’

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।