ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু

হজম শক্তি উন্নত করার ৯টি প্রাকৃতিক ও সহজ উপায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:০৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:০৮:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
হজম শক্তি উন্নত করার ৯টি প্রাকৃতিক ও সহজ উপায় সংগৃহীত ও প্রতীকী ছবি
অনেকেই মাঝে মাঝে গ্যাস্ট্রিক, পেটফাঁপা, কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়ার মতো হজমজনিত সমস্যায় ভোগেন। তবে যখন এসব উপসর্গ নিয়মিত হতে থাকে, তখন তা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এবং দীর্ঘ মেয়াদে বড় স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়। হজমশক্তি বাড়াতে এবং অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিছু সহজ ও কার্যকরী অভ্যাসের কথা জানিয়েছেন।

১. প্রাকৃতিক খাবার খান

কম প্রক্রিয়াজাত ও প্রাকৃতিক অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে, যা হজম, রোগপ্রতিরোধ ও হরমোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব খাবারে ফাইবার, ভিটামিন, মিনারেল ও প্রোবায়োটিকস বেশি থাকে।

২. বেশি ফাইবারযুক্ত খাবার খাওয়া

ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ও অন্ত্র পরিষ্কার রাখে। শস্য, সবজি, ফল ও ডাল জাতীয় খাবারে পাওয়া যায় দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় ধরনের ফাইবার, যা অন্ত্রের গঠন ও কার্যকারিতা উন্নত করে।

৩. পর্যাপ্ত পানি পান করুন

পানি খাবার ভেঙে ফেলতে, পুষ্টি পরিবহন করতে এবং পাচনতন্ত্র সঠিকভাবে চলতে সহায়তা করে। পানি স্বল্পতায় কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক ও ফাঁপাভাব দেখা দিতে পারে।

৪. মানসিক চাপ কমান

মানসিক চাপ বা স্ট্রেস সরাসরি হজমে প্রভাব ফেলে। অতিরিক্ত টেনশন পাচনতন্ত্রের গতি কমিয়ে দেয়, রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত করে এবং অন্ত্রের সুস্থতা নষ্ট করে। পর্যাপ্ত বিশ্রাম স্ট্রেস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

৫. ভালোভাবে চিবিয়ে খাওয়া

খাবার ভালোভাবে চিবিয়ে খেলে তা লালারসের সঙ্গে মিশে যায় এবং সহজে হজম হয়। এর ফলে পেটফাঁপা ও গ্যাসের প্রবণতা কমে।

৬. শারীরিকভাবে সক্রিয় থাকুন

ব্যায়াম হজমপ্রক্রিয়া ত্বরান্বিত করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং অন্ত্রের চলাচল উন্নত করে। এটি অন্ত্রের ব্যাকটেরিয়া এবং রোগপ্রতিরোধ ব্যবস্থাকেও সহায়তা করে।

৭. শরীরের সংকেত শুনুন

হজমে সমস্যা হলে তা অবহেলা না করে বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় খাদ্যাভ্যাস ছাড়াও শারীরিক রোগ এর পেছনে থাকতে পারে।

৮. কিছু অভ্যাস বাদ দিন

ধূমপান ও রাতে দেরিতে খাওয়ার অভ্যাস হজমে নেতিবাচক প্রভাব ফেলে। ধূমপান অন্ত্রের গঠন নষ্ট করে এবং দেরিতে খাওয়া হজমের গতি কমায়।

 ৯. হজম সহায়ক পুষ্টি গ্রহণ করুন

প্রোবায়োটিকস: অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম ঠিক রাখে।
গ্লুটামিন: অন্ত্রের দেয়াল মেরামত করে ও প্রদাহ কমায়।
জিংক: অন্ত্রের কোষ পুনর্গঠনে সহায়ক এবং প্রদাহ প্রতিরোধে কার্যকর।
 
সুস্থ হজমব্যবস্থা মানে শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা, ভালো মেজাজ, ও সক্রিয় জীবন। প্রাকৃতিক ও ফাইবারসমৃদ্ধ খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান, ব্যায়াম, স্ট্রেস নিয়ন্ত্রণ এবং খারাপ অভ্যাস ত্যাগ—এই কয়েকটি সহজ পদক্ষেপই হজম সমস্যা থেকে মুক্তির পথ দেখাতে পারে। সাময়িক বা দীর্ঘমেয়াদি হজম সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াও জরুরি। স্বাস্থ্যকর হজম মানেই সুস্থ জীবন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।