ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

৪৭ বলে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি, ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১১:০১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১১:০১:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
৪৭ বলে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি, ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা সংগৃহীত ছবি

পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েও ডি ভিলিয়ার্স খেলে গেলেন এক দুর্দান্ত ইনিংস। মাত্র ৪৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি, শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬০ বলে ১২০ রানে। এই ইনিংসেই ভর করে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ৯ উইকেট আর ১৯ বল হাতে রেখে জিতে নেয় ডব্লিউসিএলের শিরোপা।
 

ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ছিল ১২টি চার আর ৭টি ছক্কার মার। তাঁর ব্যাটিং ছিল এক কথায় চোখ ধাঁধানো—শরীরের প্রতিটি দিক থেকে শট খেলার সেই বিখ্যাত ‘৩৬০ ডিগ্রি’ স্টাইল যেন আবার জেগে উঠেছিল। অসাধারণ টাইমিং, নিখুঁত শট নির্বাচন আর শান্ত মাথায় খেলা—সব মিলিয়ে ছিল এক পরিপূর্ণ ইনিংস।
 

ইনিংসের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোটে কিছুটা সময় মাঠে চিকিৎসাও নিতে হয় ডি ভিলিয়ার্সকে। কিন্তু মাঠ ছাড়েননি, ব্যথা নিয়েই দলের জয় নিশ্চিত করেন। তাঁকে দারুণ সঙ্গ দেন জেপি ডুমিনি, যিনি করেন ২৮ বলে অপরাজিত ৫০ রান।
 

এই জয়ে ম্যাচসেরার পুরস্কার তো পেয়েছেনই ডি ভিলিয়ার্স, হয়েছেন সিরিজসেরাও। পুরো টুর্নামেন্টে করেছেন ৪২৯ রান—যা তাঁর ধারাবাহিকতা ও আধিপত্যের প্রমাণ।
 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ১৯৫ রান তোলে। শারজিল খান করেন ৪৪ বলে ৭৬ রান, সঙ্গে উমর আমিন, শোয়েব মালিক এবং আসিফ আলির ক্যামিও ইনিংস। কিন্তু সেই সব ব্যাটিং মুহূর্তও ম্লান করে দেন এক ডি ভিলিয়ার্স।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।