ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পোশাক শিল্পের জন্য ইতিবাচক: ফজলে শামীম এহসান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৬:১৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৬:১৯:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পোশাক শিল্পের জন্য ইতিবাচক: ফজলে শামীম এহসান ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র চীন ব্যতীত অন্যান্য দেশের জন্য প্রায় সমান হারে আমদানি শুল্ক নির্ধারণ করাকে বাংলাদেশের জন্য ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তিনি বলেন, বাংলাদেশসহ প্রধান পোশাক রফতানিকারক দেশগুলোর জন্য শুল্কহার ১৯-২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা রক্ষা পেয়েছে।
 
তিনি মার্কিন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ন্যায্য ও সমতাভিত্তিক শুল্ক কাঠামো প্রণয়ন করায় বাংলাদেশ এখন প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সমান সুযোগ পাচ্ছে। তবে এই সুযোগকে কাজে লাগাতে দেশীয় উদ্যোক্তাদের আরও দক্ষ হতে হবে এবং পণ্যের মূল্য নির্ধারণে মার্কিন ক্রেতাদের বোঝাতে হবে যে শুল্কের চাপ চূড়ান্ত ভোক্তার ওপর পড়বে।
 
ফজলে শামীম সতর্ক করে বলেন, শুল্কের কারণে পণ্যের দাম কিছুটা বাড়তে পারে, যার ফলে বিক্রি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তবুও তিনি আশাবাদী, কারণ প্রতিদ্বন্দ্বী দেশগুলোতেও একই বা তার চেয়েও বেশি শুল্কহার প্রযোজ্য হওয়ায় বাংলাদেশ দরকষাকষির ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছে।
 
তিনি জোর দিয়ে বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, নীতিগত সহায়তা এবং সুলভ সুদে ঋণের ব্যবস্থা করা গেলে বাংলাদেশের পোশাক খাত এই সুযোগকে কাজে লাগিয়ে আরও সমৃদ্ধি অর্জন করতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।