ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

হারিয়ে যাওয়া সুন্নাহ: ফজরের পর না ঘুমানো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ১০:১৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:২০:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪২ বার পঠিত
হারিয়ে যাওয়া সুন্নাহ: ফজরের পর না ঘুমানো

আধুনিক ব্যস্ত জীবনে আমরা অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে গেছি, যার মধ্যে অন্যতম হলো—ফজরের নামাজের পর না ঘুমানো। ইসলাম এই সময়টিকে বরকতময় ঘোষণা করেছে এবং নবী করিম (সা.) এ সময়ে আল্লাহর জিকিরে মশগুল থাকতে উৎসাহ দিয়েছেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, নামাজের স্থানে বসে থেকে সূর্যোদয়ের পর ইশরাকের দুই রাকাআত নামাজ আদায় করে, তার জন্য হজ ও ওমরাহর পূর্ণ সওয়াব লেখা হয়।” (তিরমিজি: ৫৮৬)

এক হাদিসে ফাতেমা (রা.) বলেন, একদিন সকালে তিনি ঘুমিয়ে থাকলে নবীজি (সা.) তাঁকে পা দিয়ে নাড়া দিয়ে বলেন, “ওঠো! তোমার রবের রিজিক বণ্টন দেখো, অলস হয়ো না। আল্লাহ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের রিজিক ভাগ করে দেন।” (শুআবুল ঈমান: ৪৪০৫)

বিশেষজ্ঞদের মতে, ফজরের পর দেহের কোষগুলো সবচেয়ে বেশি সক্রিয় হয়। এ সময় ডোপামিনের মাত্রাও সর্বোচ্চ থাকে, যা স্মরণশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক। অথচ বাস্তবতায় এ সময়টিই আজ ঘুমের সময় হয়ে দাঁড়িয়েছে।

রাসুল (সা.) আরও দোয়া করেছেন: “হে আল্লাহ, আমার উম্মতের সকালকে বরকতময় করো।” (আবু দাউদ: ২৬০৬)। সাহাবি সাখর গামেদি (রা.) ফজরের সময় ব্যবসা শুরু করতেন, ফলে তিনি প্রচুর লাভবান হন।

এই পবিত্র সুন্নাহ আবার জীবনযাত্রায় ফিরিয়ে আনলে শুধু আধ্যাত্মিক নয়, বরং শারীরিক ও মানসিকভাবে উপকার পাওয়া সম্ভব। চলুন আমরা নবীজির এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।