ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

স্বাধীন রাষ্ট্র না হলে প্রতিরোধ চলবে: জাতিসংঘের আহ্বানে হামাসের জবাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৯:৪৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৯:৪৩:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
স্বাধীন রাষ্ট্র না হলে প্রতিরোধ চলবে: জাতিসংঘের আহ্বানে হামাসের জবাব ছবি সংগৃহীত

জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতিসংঘ সদর দফতর থেকে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি। এর আগে নিউইয়র্কে জাতিসংঘের তিনদিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে দেওয়া এক যৌথ ঘোষণায় হামাসকে গাজা শাসন থেকে সরে দাঁড়ানো ও অস্ত্র পরিত্যাগের আহ্বান জানানো হয়। এতে কাতার, সৌদি আরব, মিশর, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ১৭টি দেশ স্বাক্ষর করে।

এদিকে গাজায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। খাদ্যবাহী ট্রাকের সামনে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করে গুলি চালানো হচ্ছে বলে অভিযোগ চিকিৎসা সংস্থাগুলোর। গুলিতে নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও কিশোর। এ পরিস্থিতিতে মার্কিন দূত স্টিভ উইটকফ গাজা সফরে এলেও জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ না করে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ পরিদর্শন করেন, যাদের বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ রয়েছে।

অন্যদিকে ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির জানান, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্পষ্ট হবে। একই সঙ্গে তিনি গাজায় ‘দুর্ভিক্ষ প্রচার’কে ভুয়া বলেও দাবি করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।