ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি

জরুরি অবস্থার আওতায় নিউ ইয়র্কের যেসব এলাকা

আকস্মিক বন্যার শঙ্কা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৩:৫৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৩:৫৬:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
জরুরি অবস্থার আওতায় নিউ ইয়র্কের যেসব এলাকা ছবি: সংগৃহীত
চরমভাবাপন্ন আবহাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে নিউ ইয়র্ক সিটিতে।
 
কুইন্সের ক্লিয়ারভিউ এক্সপ্রেসওয়ের প্লাবিত এলাকায় বৃহস্পতিবার দুপুরের পর গাড়ি থেকে লোকজনকে উদ্ধারের ভিডিও পাওয়া গেছে।
 
সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়, নিউ ইয়র্ক সিটিকেন্দ্রিক তিনটি স্টেইট এলাকায় প্রবল ঝড় ও আকস্মিক বন্যার শঙ্কায় কিছু কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হচুল।
 
প্রাথমিকভাবে হাডসন ভ্যালি, নিউ ইয়র্ক সিটি ও লং আইল্যান্ডে বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবার সকালের শুরুর সময় নাগাদ ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তিনটি এলাকাতেই বন্যা সতর্কবার্তা দেওয়া হয়েছে। অঞ্চলগুলোতে আকস্মিক বন্যার শঙ্কা আছে।
 
যেসব অঞ্চলে জরুরি অবস্থা: 
 
জরুরি অবস্থার আওতায় রয়েছে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ড, লং আইল্যান্ডের নাসাউ ও সাফোক কাউন্টি এবং নিউ ইয়র্ক সিটির উত্তরের ওয়েস্টচেস্টার, রকল্যান্ড, পুটন্যাম, ডাচেস, আলস্টার এবং ডেলাওয়্যার কাউন্টি।
 
এসব অঞ্চলে এক থেকে তিন ইঞ্চি নাগাদ বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় সেটি পাঁচ ইঞ্চিও হতে পারে।
 
এমন বাস্তবতায় গভর্নর হচুল বলেন, ‘আমি সব নিউ ইয়র্কারকে সজাগ, ওয়াকিবহাল ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কারণ আমরা আকস্মিক বন্যার শঙ্কাসহ অতিরিক্ত বৃষ্টিপাত আশা করছি।’
 
তিনি জানান, প্রবল বর্ষণ ও স্থানীয় পর্যায়ে বন্যা মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্টেইটের সংস্থাগুলো। ঝড়ের সময় সব নিউ ইয়র্কবাসীকে সুরক্ষিত রাখতে সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।