ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ডাকসু নির্বাচন ২০২৫: খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার প্রায় ৪০ হাজার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০২:৪৫:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০২:৪৬:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ডাকসু নির্বাচন ২০২৫: খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার প্রায় ৪০ হাজার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৩২ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯০৪ জন এবং ছাত্রী ভোটার ১৯ হাজার ২৮ জন।

খসড়া তালিকা অনুযায়ী ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন রোকেয়া হলে, যাদের সংখ্যা ৫ হাজার ৬৭৬ জন। এরপর রয়েছে কবি সুফিয়া কামাল হল (৪,৪৯৫ জন), শামসুননাহার হল (৪,০৯৮ জন), ফজিলাতুন্নেছা মুজিব হল (২,৬৫১ জন) এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হল (২,১০৮ জন)।

অন্যদিকে ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে জগন্নাথ হলে (২,২৫৪ জন), শহীদুল্লাহ হলে (২,০১৭ জন), বিজয় একাত্তর হলে (২,০১৩ জন), শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে (১,৯৬১ জন), এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে (১,৭৩৫ জন)। এছাড়া অন্যান্য হলে ভোটার সংখ্যা এক হাজারের বেশি হলেও সলিমুল্লাহ মুসলিম হলে ভোটার তুলনামূলকভাবে কম, মাত্র ৫৫৯ জন।

নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের নোটিশ বোর্ডে টানানো হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও পাঠানো হয়েছে।

তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে, তা জানানো যাবে আগামী ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আপত্তি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকাল ৪টায়।

উল্লেখযোগ্যভাবে, আগামী ৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে একযোগে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।