কর্মস্থলে অনুপস্থিতির দায়ে গণপূর্তের ৬ কর্মকর্তা বরখাস্ত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১০:১৭:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১০:১৮:০১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৪ বার পঠিত
বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে গণপূর্ত ও স্থাপত্য অধিদফতরের ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেছে গণপূর্ত মন্ত্রণালয়। বুধবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে চিহ্নিত অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—গণপূর্ত অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) আবদুল্লাহ আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোছা. রাহানুমা তাজনীন, নির্বাহী প্রকৌশলী (ই/এম) ফারহানা আহমেদ, সহকারী প্রকৌশলী (সিভিল) মফিজুল ইসলাম এবং স্থাপত্য অধিদফতরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলাম।
মনিরুজ্জামান মনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল প্রোগ্রামে অংশগ্রহণ শেষে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর কর্মস্থলে ফেরেননি। এজন্য তাকে ২১ এপ্রিল বরখাস্ত করা হয়।
আবদুল্লাহ আল মামুন পিএইচডি শিক্ষার প্রেষণ শেষে ২০২৩ সাল থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৫ মে তাকে বরখাস্ত করা হয়।
রাহানুমা তাজনীন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াইয়োমিং থেকে পড়াশোনা শেষে কর্মস্থলে না ফেরায় ২ জুলাই বরখাস্ত হন।
ফারহানা আহমেদ কানাডার রায়ারসন বিশ্ববিদ্যালয়ে কোর্স শেষ করে কর্মস্থলে না ফেরায় তাকে ৮ জুলাই বরখাস্ত করা হয়।
মফিজুল ইসলামকে প্রেষণোত্তর অনুপস্থিতির কারণে ২৭ জুলাই বরখাস্ত করা হয় এবং শিরাজী তারিকুল ইসলাম ২০২২ সালের ১২ মে থেকে অনুপস্থিত থাকায় ২১ জুলাই বরখাস্ত হন।
তাদের সবাইকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।