ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৭:১৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৭:১৫:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা জারি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষক-কর্মচারীরা কত শতাংশ হারে এই সুবিধা পাবেন, তা নির্ধারণ করা হয়েছে।
 
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে মাউশির সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
 
নির্দেশনায় বলা হয়, জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ এবং এর ঊর্ধ্বতন গ্রেডভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই থেকে প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন।
 
অন্যদিকে, গ্রেড-১০ এবং এর নিম্ন গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই থেকে প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে (যা ১৫০০ টাকার কম হবে না) এই সুবিধা পাবেন।
 
এছাড়া, অর্থ বিভাগের ২০২৩ সালের ১৮ জুলাইয়ের আগের আদেশ বাতিল করে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
 
মাউশির পক্ষ থেকে জানানো হয়, ১ জুলাই ২০২৫ থেকে এই সুবিধা কার্যকর হবে এবং শিক্ষক-কর্মচারীরা অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সুবিধা গ্রহণ করবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।