ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য নিয়োজিত থাকবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৪:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
সংসদ নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য নিয়োজিত থাকবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছবি: সংগৃহীত। প্রেস সচিব শফিকুল আলম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 
তিনি বলেন, সামনে নির্বাচন আসছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিভিউ করা হয়েছে। এর আগেও প্রধান উপদেষ্টা একই ধরনের একটি বৈঠক করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
প্রেস সচিব জানান, নির্বাচনকে ঘিরে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা বাড়ছে এবং ভবিষ্যতে তা আরও তীব্র হতে পারে। এই ধরনের মিসইনফরমেশন দ্রুত শনাক্ত ও খণ্ডনের জন্য ন্যাশনাল ইনফরমেশন সেন্টারকে সক্রিয়ভাবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
বৈঠকে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের কথাও বলা হয়েছে। সেপ্টেম্বর থেকে নির্বাচনের জন্য এক লাখ পঞ্চাশ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান শফিকুল আলম।
 
তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং এতে মোট ৬০ হাজার সেনা সদস্য কাজ করবেন।
 
নির্বাচনের তারিখ ৫ আগস্ট ঘোষণা আসবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা তথ্য নেই।
 
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে নির্বাচনী হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।