ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

যুক্তরাষ্ট্রের তদন্তে হামাসের বিরুদ্ধে ত্রাণচুরির প্রমাণ মেলেনি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:৪৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:৪৪:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
যুক্তরাষ্ট্রের তদন্তে হামাসের বিরুদ্ধে ত্রাণচুরির প্রমাণ মেলেনি ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র সরকারের অভ্যন্তরীণ এক বিশ্লেষণে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের দ্বারা যুক্তরাষ্ট্র-তহবিলপ্রাপ্ত মানবিক ত্রাণ সামগ্রী চুরি বা লুটের কোনো পদ্ধতিগত প্রমাণ পাওয়া যায়নি। এই তথ্য রয়টার্স ও সিএনএন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।


তদন্তটি পরিচালনা করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (USAID) একটি শাখা এবং এটি গত জুনের শেষদিকে সম্পন্ন হয়। সেখানে ১৫৬টি সম্ভাব্য ত্রাণচুরি বা হারানোর ঘটনা খতিয়ে দেখা হয়। কিন্তু কোনোটিতেই হামাসের পক্ষ থেকে উপকার পাওয়ার বা সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি বলে জানায় দুটি সংবাদমাধ্যমই।


তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এই প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, হামাসের ত্রাণ লুটের "অসংখ্য ভিডিও প্রমাণ" রয়েছে। যদিও তিনি তার দাবির পক্ষে কোনো ভিডিও ফুটেজ উপস্থাপন করেননি।


সিএনএন আরও জানায়, এই তদন্তের ফলাফল ইতোমধ্যে পররাষ্ট্র দফতরের মধ্যপ্রাচ্য শাখাসহ কিছু কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তবে তা ঊর্ধ্বতন পর্যায়ে পৌঁছেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: বিবিসি নিউজ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।