ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষের দ্বিতীয় দিনে থাইলোন্ডে সামরিক আইন জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০১:৫২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:৫২:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষের দ্বিতীয় দিনে থাইলোন্ডে সামরিক আইন জারি ছবিঃ সংগৃহীত

কম্বোডিয়ার সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের দ্বিতীয় দিনে শুক্রবার থাইল্যান্ডের সীমান্তবর্তী আটটি জেলায় সামরিক আইন ঘোষণা করা হয়েছে।

থাইল্যান্ডের সেনাবাহিনীর সীমান্ত প্রতিরক্ষা কমান্ডের কমান্ডার আপিচারট সাপরাসার্ট একটি বিবৃতিতে জানান, “চনথাবুরি প্রদেশের সাতটি জেলা এবং ত্রাত প্রদেশের একটি জেলায় সামরিক আইন কার্যকর থাকবে।
 

থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের প্রায় ৩০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
 

দীর্ঘদিন ধরে চলা দুই দেশের সীমান্ত বিরোধ গত বৃহস্পতিবার হঠাৎ এক তীব্র সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১৫ জন থাই নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
 

উল্লেখ্য, প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে এলাকায় কয়েক দফা সংঘর্ষ ঘটেছিল, যার ফলে অন্তত ২৮ জন নিহত ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।