ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষের দ্বিতীয় দিনে থাইলোন্ডে সামরিক আইন জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০১:৫২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:৫২:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষের দ্বিতীয় দিনে থাইলোন্ডে সামরিক আইন জারি ছবিঃ সংগৃহীত

কম্বোডিয়ার সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের দ্বিতীয় দিনে শুক্রবার থাইল্যান্ডের সীমান্তবর্তী আটটি জেলায় সামরিক আইন ঘোষণা করা হয়েছে।

থাইল্যান্ডের সেনাবাহিনীর সীমান্ত প্রতিরক্ষা কমান্ডের কমান্ডার আপিচারট সাপরাসার্ট একটি বিবৃতিতে জানান, “চনথাবুরি প্রদেশের সাতটি জেলা এবং ত্রাত প্রদেশের একটি জেলায় সামরিক আইন কার্যকর থাকবে।”
 

থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের প্রায় ৩০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
 

দীর্ঘদিন ধরে চলা দুই দেশের সীমান্ত বিরোধ গত বৃহস্পতিবার হঠাৎ এক তীব্র সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১৫ জন থাই নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
 

উল্লেখ্য, প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে এ এলাকায় কয়েক দফা সংঘর্ষ ঘটেছিল, যার ফলে অন্তত ২৮ জন নিহত ও ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।