ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সিলেটের জালালাবাদে শুরু হলো আমেরিকা-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০১:৪৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:৪৩:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
সিলেটের জালালাবাদে শুরু হলো আমেরিকা-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’ টাইগার লাইটনিং-২০২৫ সামরিক মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যরা | ছবি: আইএসপিআর
বাংলাদেশ সেনাবাহিনী ও আমেরিকার প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (TL)-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত প্যারা কমান্ডো ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছে।
 
আজ শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমেরিকার প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ. উইন্টার। এই যৌথ অনুশীলনটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং আমেরিকার নেভাডা ন্যাশনাল গার্ডের সমন্বয়ে পরিচালিত হচ্ছে, যা চলবে আগামী ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত, মোট ৬ দিন।
 
এ অনুশীলনে অংশ নিচ্ছেন আমেরিকার নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য।
 
উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এয়ার ডিফেন্স পরিদপ্তরের পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।