ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভারতে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, আটকে পড়ার আশঙ্কা আরও অনেকের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৩৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১১:৩৬:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
ভারতে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, আটকে পড়ার আশঙ্কা আরও অনেকের ছবি সংগৃহীত

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি সরকারি বিদ্যালয়ে ভবন ধসের ঘটনায় প্রাণ গেছে অন্তত চার শিশুর। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


প্রাথমিক তথ্য অনুযায়ী, ধসের সময় বিদ্যালয় চত্বরে শিক্ষক, কর্মচারী এবং প্রায় ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ঘটনায় আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশু ও শিক্ষক-কর্মীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।


দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা। চলছে উদ্ধার অভিযান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ধসে পড়া ভবনটি ছিল একতলা এবং বহুদিন ধরেই তা জরাজীর্ণ অবস্থায় ছিল। এ নিয়ে আগেও একাধিকবার অভিযোগ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারি অবহেলা এবং অবকাঠামোগত দুর্বলতাকেই দায়ী করছেন স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।