নিজের ক্ষোভ উগরে দিয়ে আর্জেন্টিনার এই ডানপন্থী নেতা বলেন, যে উদ্দেশ্যে জাতিসংঘ গড়ে উঠেছিল, সংস্থাটি সেই মূল লক্ষ্য থেকে অনেক দূরে সরে গেছে। বিশ্বজুড়ে যখন সন্ত্রাসবাদ, সহিংসতা ও অরাজকতা বৃদ্ধি পাচ্ছে, তখন জাতিসংঘ কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মানবাধিকার রক্ষার নামে বিশ্বসংস্থাটি প্রকৃত সত্যকে এড়িয়ে চলছে এবং পক্ষপাতমূলক আচরণ করছে বলেও তিনি দাবি করেন।
ভাষণে যুক্তরাজ্য নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যা আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত, সেই ভূখণ্ডের সার্বভৌমত্ব প্রসঙ্গ তুলে ধরেন মিলেই। তিনি অভিযোগ করেন, এত বড় একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে জাতিসংঘ চোখ বন্ধ করে রেখেছে এবং নিজের নিরপেক্ষতা হারিয়েছে। এ বিষয়ে দ্রুত আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান তিনি।