ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নোবিপ্রবিতে নাহিদ ইসলাম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই বিপ্লবে সংবাদকর্মীদের সাহসিকতার কথা স্মরণ করেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৪:৫৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৪:৫৯:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নোবিপ্রবিতে নাহিদ ইসলাম ছবি: প্রতিনিধি


‘ক্যাম্পাস সাংবাদিক এবং আমরা সহযোদ্ধা, জুলাইয়ের সহযোদ্ধা।’ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।


শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নোবিপ্রবি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন নাহিদ ইসলামসহ এনসিপি ও ছাত্রশক্তির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের সাহসিকতা ও ঐতিহাসিক অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে সমিতির সদস্যদের ধন্যবাদ জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকেই মূলত জুলাই আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং সেই কঠিন দিনগুলোতে ক্যাম্পাস সাংবাদিকরা আমাদের সবচেয়ে বেশি সাহায্য ও সহযোগিতা করেছেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ও সংগ্রামের স্বতন্ত্র ইতিহাস ও স্মৃতি রয়েছে, যা যথাযথ ডকুমেন্টেশন বা সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রাখা অত্যন্ত জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনের অত্যন্ত অস্থির ও সংকটময় সময়েও সংবাদকর্মীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার করেছেন, তা জুলাই বিপ্লবের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ফ্যাসিবাদী ও কঠিন সময়েও শিক্ষার্থীদের যেকোনো ন্যায়সংগত দাবির পক্ষে সংবাদমাধ্যমের এই সাহসী ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


মতবিনিময় ও সাক্ষাৎ শেষে নোবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি নাহিদুল ইসলাম অতিথিদের হাতে সংগঠনের নিয়মিত বাৎসরিক ম্যাগাজিন ‘ফাউন্টেনপেন’ তুলে দেন। এ সময় এনসিপি ও ছাত্রশক্তির অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।