ঝালকাঠির নলছিটিতে পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি ভাঙচুর
দপদপিয়া এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে আটকের পর স্বজন ও অনুসারীদের হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন
- আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৬:১২:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৬:১২:১৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৫ বার পঠিত
ছবি: প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতারের পর তার অনুসারী ও স্বজনদের হামলার মুখে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর চড়াও হওয়ার পাশাপাশি সরকারি গাড়িতে ভাঙচুর চালানো হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার দপদপিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. সিরাজ মোল্লাকে ধরতে দপদপিয়া এলাকায় অভিযান চালায়। আটককৃত সিরাজ মোল্লা নলছিটি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং মৃত রজব আলী মোল্লার ছেলে।
অভিযানকালে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হলেও, তাৎক্ষণিকভাবে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় কিছু লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। ক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশ সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন এবং পুলিশ বহনকারী গাড়িতে জোরপূর্বক ভাঙচুর চালান। একপর্যায়ে পুলিশের কাছ থেকে ওই আসামিকে ছিনিয়ে নিয়ে তারা দ্রুত সটকে পড়ে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আসামিকে পুনরায় গ্রেফাতারে অভিযান চলছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।