বগুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৬:১৫:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৬:১৫:৪৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭০ বার পঠিত
ছবি: প্রতিনিধি
বগুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমবায় পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, বগুড়ার আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান এবং বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।