ইরানের ওপর চাপ দিয়ে ট্রাম্পের তিন কৌশল জানালেন বেসেন্ট
শাসকগোষ্ঠীর বিভাজন, গণঅভ্যুত্থান বা নতুন চুক্তি—তিন সম্ভাবনার কথা বললেন মার্কিন অর্থমন্ত্রী
- আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:২৪:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:২৪:০৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১১২ বার পঠিত
ছবি সংগৃহীত
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক ও কৌশলগত চাপের তিনটি সম্ভাব্য পরিণতির কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই চাপের ফলে ইরানের শাসকগোষ্ঠীর মধ্যে বিভাজন, জনগণের অভ্যুত্থান অথবা নতুন কোনো চুক্তিতে তেহরানকে বাধ্য করার পরিস্থিতি তৈরি হতে পারে।
বেসেন্ট জানান, ইরানের আন্তর্জাতিক বিমান চলাচলের ৮০ থেকে ৯০ শতাংশের বেশি বন্ধ হয়ে গেছে। ফলে জাতিসংঘ সাধারণ পরিষদে আসা ইরানি প্রতিনিধিরা কীভাবে দেশে ফিরবেন, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সময়ে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচল নিয়েও তিনি বলেন, অনেক জাহাজ এখনো চলাচল করছে।
ইরানের সঙ্গে ব্যবসা করা বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বেসেন্ট। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের চাপের প্রথম সম্ভাব্য ফল হতে পারে ইরানের ক্ষমতাসীনদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব। দ্বিতীয়টি হতে পারে জনগণের গণঅভ্যুত্থান। তৃতীয়ত, তেহরান সমঝোতায় যেতে চাইলে নতুন চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য করার লক্ষ্য রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।