ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

৮০ শতাংশ পোকাই উপকারী, অতিরিক্ত কীটনাশকে ফসল ও পরিবেশে বাড়ছে ঝুঁকি

কৃষিবিজ্ঞানীদের মতে, রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে উপকারী পোকা মারা যাচ্ছে, বাড়ছে ক্ষতিকর পোকার প্রতিরোধক্ষমতা।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৮:২৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৮:২৪:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
৮০ শতাংশ পোকাই উপকারী, অতিরিক্ত কীটনাশকে ফসল ও পরিবেশে বাড়ছে ঝুঁকি ছবি সংগৃহিত
দেশে প্রায় ৮০ শতাংশ পোকামাকড় উপকারী, যারা ক্ষতিকর পোকা দমনের মাধ্যমে ফসল রক্ষায় ভূমিকা রাখে। তবে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারে এসব উপকারী পোকাও মারা যাচ্ছে। এ পরিস্থিতিতে উচ্চঝুঁকির কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব বালাইনাশকের প্রয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন কৃষিবিজ্ঞানীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে সার্ক এগ্রিকালচার কনফারেন্স রুমে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। এতে কীটতত্ত্ববিদ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক ড. নির্মল কুমার দত্ত জানান, দেশে কীটনাশকের ব্যবহার বাড়ায় অনেক পোকামাকড় রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে। ফলে আগের তুলনায় বেশি মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। তিনি বলেন, অতিরিক্ত কীটনাশকের কারণে উপকারী পোকামাকড় মারা যাওয়ায় ক্ষতিকর পোকার প্রাদুর্ভাব বাড়ার সুযোগ তৈরি হচ্ছে। ২০১৬ সাল পর্যন্ত দেশে নতুন করে ২৫টির বেশি ক্ষতিকর পোকার আগমন ঘটেছে। বর্তমানে দেশে প্রায় ৮ হাজার কীটনাশক অনুমোদিত রয়েছে। পরীক্ষায় এর ৪৭ শতাংশ শতভাগ বিশুদ্ধ পাওয়া গেছে। নির্মল কুমার দত্ত জানান, জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত আটটি মানদণ্ডের ভিত্তিতে ২৫টি উচ্চঝুঁকির কীটনাশক চিহ্নিত করা হয়েছে। কর্মশালায় বক্তারা জানান, মধুপুরের আনারস চাষে নির্ধারিত মাত্রার তুলনায় ১৬ থেকে ১৭ শতাংশ বেশি কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। অধ্যাপক ড. খন্দকার শরিফুল ইসলাম বলেন, নকল বালাইনাশক ব্যবহারের কারণে অনেক সময় পোকা মরছে না; বরং তাদের বংশবৃদ্ধি বাড়ছে। অধ্যাপক ড. মাহবুবা জাহান বলেন, জৈব বালাইনাশক প্রকৃতিতেই রয়েছে। তাই ফসল সুরক্ষায় উপকারী পোকামাকড় সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। কর্মশালায় আরও বক্তব্য দেন বিএআরসির পরিচালক ড. মো. মাহফুজ আলম ও প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা আল মোবাচ্ছের হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বিএআরএফ সভাপতি নিজামুল হক, সাধারণ সম্পাদক কাওসার আজমসহ কৃষি বিটের সাংবাদিকরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।