ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

২১ বছর পর শিশু জুলিয়া হত্যা মামলায় আমীর হোসেন খালাস

মূল আসামিকে গ্রেপ্তার না করে আমীর হোসেনকে আসামি করা হয়েছিল বলে পূর্ণাঙ্গ রায়ে জানালেন হাইকোর্ট
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০১:৪৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০১:৪৫:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
২১ বছর পর শিশু জুলিয়া হত্যা মামলায় আমীর হোসেন খালাস ছবি সংগৃহীত

চট্টগ্রামের শিশু জুলিয়া হত্যা মামলায় ঘটনার ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমীর হোসেনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মূল আসামিকে গ্রেপ্তার না করে পুলিশ আমীর হোসেনকে গ্রেপ্তার করেছিল বলে পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করেছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) হাইকোর্টের এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে গত ১ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ আমীর হোসেনকে খালাস দিয়ে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় দেন।

২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি শিশু জুলিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আমীর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালের ১৬ মে হাটহাজারীর মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায় শিশু জুলিয়া আক্তার। সেখানে দিনমজুর হিসেবে কাজ করা আমীর হোসেন তাকে অপহরণ, ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে খালে ফেলে দেন বলে অভিযোগ করা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

২০০৮ সালের ২৫ আগস্ট তদন্ত শেষে পুলিশ চার্জশিট দেয়। ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর মামলার বিচার শুরু হয় এবং এতে ১৯ জন সাক্ষ্য দেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।