ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

যাত্রাবাড়ীর ককটেল মামলায় আ.লীগ নেতাসহ ৪ জনের রিমান্ড

ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হানকে চার দিন এবং অপর তিন আসামিকে দুই দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৩:৫৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৩:৫৩:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
যাত্রাবাড়ীর ককটেল মামলায় আ.লীগ নেতাসহ ৪ জনের রিমান্ড ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

 

রিমান্ডপ্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগ নেতা মো. রায়হান উদ্দিনকে চার দিন এবং রাসেল খান, আলাউদ্দিন আহমেদ ও আবদুল্লাহ মাসহুর আশরাফীকে দুই দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। রায়হান বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক বলে জানিয়েছে ডিবি।
 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওয়ারী বিভাগের পরিদর্শক মোহাম্মদ গোলাম মোস্তফা আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দিলেও আসামিপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
 

পুলিশ ও ডিবির তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন পথচারী আহত হন। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রায়হান উদ্দিনকে শনাক্ত করা হয় এবং ১৯ সেপ্টেম্বর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

ডিবি জানিয়েছে, রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোডের একটি ভবনের পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।
 

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং বিস্ফোরণের পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।