রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নেমে স্রোতের টানে তলিয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানাম (২৪)। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টার উদ্ধার অভিযানের পর বিকেল ৪টা ৪০ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়।
সানাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।
পুলিশ জানায়, নরসিংদী ও ঢাকা থেকে আসা নয়জনের একটি পর্যটক দল সকালে কাপ্তাইয়ে পৌঁছে সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যায়। ট্র্যাকিং শেষে পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধোয়ার সময় সানাম স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে নৌবাহিনীর ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান, প্রায় তিন ঘণ্টার অভিযানে সানামের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কাপ্তাইয়ে কর্ণফুলীতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু
হাত-মুখ ধুতে নদীতে নেমে স্রোতের টানে তলিয়ে যান সানাম
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৬:০৯:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৬:০৯:১০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৮ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর