গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১৫৯, চট্টগ্রামে ১৬৫, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৮৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, ঢাকা দক্ষিণে ১৩২, খুলনায় ২৯০, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ১৩৭, রংপুরে ৬৫ এবং সিলেটে ৯ জন রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩
চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮৪, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬১ হাজার ৯৭২ জন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৫:৪৫:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৫:৪৫:২৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৪ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর