ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট আজ দুপুরে ঢাকায়

কারিগরি ত্রুটি মেরামতের পর যাত্রা, ভোগান্তির অভিযোগ যাত্রীদের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট আজ দুপুরে ঢাকায় ছবি—সংগৃহীত।

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম ঢাকা ফ্লাইটটি মেরামতের পর অবশেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে এবং আজ রোববার দুপুর ১২টা ২৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, ত্রুটি সমাধানের পর ফ্লাইটটি পুনরায় যাত্রা শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ২৫৯ জন যাত্রী নিয়ে কানাডার টরন্টো থেকে বিজি ৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে টেকনিক্যাল স্টপওভার করার সময় উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করেও সমস্যা সমাধান সম্ভব না হওয়ায় ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়।
 

পরে ত্রুটি নিরসনের জন্য শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জামসহ একটি প্রকৌশলী দল ঢাকার অন্য একটি ফ্লাইটে রোমে পাঠানো হয়। সেখানে পৌঁছে প্রকৌশলীরা উড়োজাহাজ পরীক্ষা করে দ্রুত মেরামত সম্পন্ন করেন এবং উড্ডয়ন উপযোগী করেন।
 

এ ঘটনায় ২৫৯ জন যাত্রীকে রোম বিমানবন্দরে দীর্ঘ সময় অবস্থান করতে হয়। ইতালিতে বাংলাদেশি পাসপোর্টধারীদের তাৎক্ষণিক প্রবেশের সুযোগ না থাকায় অনেককে বিমানবন্দরের বাইরে নেওয়া সম্ভব হয়নি। ফলে যাত্রীদের অধিকাংশ সময় টার্মিনালের ভেতরেই কাটাতে হয়।
 

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, রোমে অবতরণের পর প্রায় আট ঘণ্টা তাদের উড়োজাহাজের ভেতরে বসিয়ে রাখা হয়, যা শিশু, প্রবীণ ও অসুস্থদের জন্য কষ্টকর হয়ে ওঠে। পরে টার্মিনালে নেওয়া হলেও পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকায় সবার জন্য লাউঞ্জের ব্যবস্থা করা যায়নি এবং অনেক যাত্রীকে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়।

এছাড়া খাবার ও পানীয় সরবরাহে বিলম্ব এবং প্রয়োজনীয় ওষুধপত্র চেক ইন ব্যাগেজে থাকায় তা সময়মতো না পাওয়ার অভিযোগও করেন যাত্রীরা, যা তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে বলে জানিয়েছেন তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।