ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

ভোলাহাটে ১৯৭১ রণাঙ্গনের বীরযোদ্ধা মেসের আলীর জীবনাবসান

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১০:৩৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১০:৪০:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
ভোলাহাটে ১৯৭১ রণাঙ্গনের বীরযোদ্ধা মেসের আলীর জীবনাবসান ছবি: সংগৃহীত
এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে '৭১ রণাঙ্গনের বীরযোদ্ধা ও উপজেলার দলদলী ইউনিয়নের কাশ্মীরপাড়া (পোল্লাডাঙ্গা) গ্রামের মৃত খোসমোহাম্মাদের ছেলে মেসের আলী চলে গেলেন না ফিরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (ভোটার আইডি কার্ড) ৬৯ বছর।

তিনি ব্রেন, প্যারালাইসিস ও হার্ডসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। গত ০৭ আগষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে ভর্তি অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭টায় ইন্তকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।)

তাঁর নামাজে জানাযা শনিবার (০৮ আগষ্ট ২০২৬) বেলা ১১টায় পোল্লাডাঙ্গা কবরস্থান দাফন-কাফনের কাজ সম্পন্ন হয়। এর আগে "গার্ড অফ অর্ণার" অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম উপস্থিত।

অন্যান্যের মধ্যে মরহুম বীরমুক্তিযোদ্ধা মেসের আলীর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পাড়াপ্রতিবেশীসহ গুণগ্রাহী সচেতনমহল সুধীজনেরা এবং গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলার বিশেষমহল ও অন্যান্যরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও এ শোক কাটিয়ে উঠার তৌফিক কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।