ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী স্ত্রী নিহত

শ্রীপুরে রেললাইনে দুজনের মরদেহ উদ্ধার, আত্মহত্যার দাবি স্বজনদের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৮:৫৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৮:৫৩:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৮ বার পঠিত
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী স্ত্রী নিহত ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ রেলরুটের ইজ্জতপুর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ইজ্জতপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে তাদের ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহতদের স্বজনরা দাবি করেছেন, তারা একসঙ্গে আত্মহত্যা করেছেন।
 

নিহত রিনা আক্তার (৩০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। নিহত আল আমিনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, রিনা ও আল আমিন দুজনই পোশাক কারখানায় কাজ করতেন।
 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ইজ্জতপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ট্রেনের ধাক্কায় মরদেহের বিভিন্ন অংশ রেললাইনের প্রায় ৫০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
 

নিহত রিনার স্বজনরা জানান, প্রায় চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেন। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় আলাদা বাসায় বসবাস করতেন।
 

স্বজনদের দাবি, সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন এবং এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ হতো। পারিবারিক কলহের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।