ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

২০৮ দিন সাগরে মার্কিন রণতরি, ক্ষুব্ধ ২০০ পরিবার

ইরান যুদ্ধের মধ্যে দীর্ঘ মোতায়েনে নাবিকদের মানসিক স্বাস্থ্য, খাবার ও জীবনযাপন নিয়ে উদ্বেগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০২:৩৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০২:৩৭:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
২০৮ দিন সাগরে মার্কিন রণতরি, ক্ষুব্ধ ২০০ পরিবার ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের কারণে নির্দিষ্ট ফেরার সময়সূচি ছাড়াই টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস লিংকন। দীর্ঘ এই মোতায়েনের কারণে জাহাজে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিনের মানসিক স্বাস্থ্য, খাবার, সুপেয় পানি, শৌচাগার ও বসবাসের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। সান ডিয়েগোতে এক বৈঠকে মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে এসব বিষয়ে জবাবদিহি দাবি করেন প্রায় ২০০ পরিবারের সদস্য।
 

গত বছরের ২১ নভেম্বর সান ডিয়েগো থেকে যাত্রা শুরুর পর ইউএসএস লিংকন মোট ২৫৯ দিন ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে মাঝপথে মাত্র দুইবার বিরতি নিয়েছে রণতরিটি। ফলে টানা ২০৮ দিন ধরে সমুদ্রে অবস্থান করতে হচ্ছে এতে কর্মরত নাবিক ও মেরিনদের।
 

সান ডিয়েগোতে অনুষ্ঠিত বৈঠকে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং চাওয়ের কাছে পরিবারের সদস্যরা জাহাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগের মধ্যে ছিল দীর্ঘ সময়ের মোতায়েনজনিত মানসিক অবসাদ, সুপেয় পানির সংকট, শৌচাগারের সমস্যা, ক্ষতিকর ছত্রাকের উপস্থিতি, খাবারের ঘাটতি এবং ডাকসেবা ব্যাহত হওয়ার বিষয়।
 

বৈঠকে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব জানান, ইউএসএস লিংকনের পরিবর্তে ইউএসএস থিওডোর রুজভেল্টকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সামরিক নিরাপত্তার কারণে রণতরিটি ঠিক কবে লিংকনের দায়িত্ব নেবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।
 

দীর্ঘমেয়াদি মোতায়েনের ফলে নাবিকদের পাশাপাশি তাদের পরিবারের ওপরও যে চাপ তৈরি হয়েছে, তা স্বীকার করেছেন ভাইস অ্যাডমিরাল জোসেফ কাহিল ও ভাইস অ্যাডমিরাল ডগলাস ভেরিসিমো। তারা বিশেষ করে বাহরাইনকেন্দ্রিক সরবরাহ ব্যবস্থার জটিলতার কথা উল্লেখ করেন।
 

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, প্রাথমিক সরবরাহসংকট কাটিয়ে খাদ্য, ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী ও ডাক সরবরাহ ব্যবস্থা আগের তুলনায় উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নাবিকদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলর ও ধর্মযাজকদের দায়িত্ব দেওয়া হয়েছে। জাহাজের শৌচাগার ও বায়ুচলাচল ব্যবস্থার ত্রুটিও দ্রুত মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে নৌবাহিনী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।